Pages

ইংরেজিতে পাস ঠেকাই কে ? আসুন শুধুমাত্র একটি লেকচার শীট পড়েই ইংরেজিতে ১০০% পাসের নিশ্চয়তা অর্জন করি (৬ষ্ঠ থেকে – ডিগ্রী পর্যন্ত কাজে লাগবে)


যে কোন প্রকার  CV লেখার নিয়ম:
……………….(যে তারিখে  লিখছে)
 ..................... ( যার কাছে  লিখছে )
.....................(যে প্রতিষ্ঠানের কাছে লিখছে)
.....................(ঠিকানা)

Subject: Application for the post of …………………….. .
Sir,
Your advertisement published in The Daily Star on 5 January , 2014 has drawn my attention. I am writing to offer
myself as a candidate for the post. My CV, detailing education and other particulars, is personated herewith for your
kind consideration.
Curriculum Vitae Of Md. _____________ .
32/4 Tajmohol Road,
Muhammadpur,Dhaka
Father’s Name
Mother’s Name
:
:
Permanent Address : 32/4 Tajmohol Road,
Muhammadpur,Dhaka
:32/4 Tajmohol Road,
Muhammadpur,Dhaka
: Bangladeshi
Present Address
Nationality
Date Of Birth
:
Religion
:
Gender
:
Marital Status
: Unmarried
Mobile Number
: 01796408687
Experience
: I have been working it for two years.
Educational Qualification:
Name of the Exam
Division/Class
Board/University
Passing Year
S.S.C
1st Division
Jessore Board
1995
H.S.C
1st Division
Jessore Board
1997
B.A ( Hons)
2nd Class
National University
2001
M.A ( English )
2nd Class
National University
2002
Skills : Good at spoken and written English.

Computer skill : Skilled in MS office And Graphic Designing.
Reference :(i) Md. Robiul Islam (ii) Md. Shahin Islam.
Sincerely Yours
Md._ _ _ _ _ _ .
Attachment:
(i) Attached photocopies of all academic certificates
(ii) Attached passport size photographs.


যেকোনো ই-মেইল লেখার নিয়মঃ

To: যার কাছে লিখেছ তার ই-মেইল।যেমনঃ ( mainul108481@gmail.com )
From: তোমার   ই-মেইল । যেমনঃ (parvezmrf@gmail.com)
Subject: ই-মেইলে মূল বিষয়। যেমনঃ( Asking money )
Sent: পাঠােনার তািরখ ।  যেমনঃ 05/09/14;10:24 AM
My Dear _________ (যার কাছে লিখেছ তার নাম)
I have got your E-mail just now. Thank you very much from the core of my heart for your sweet note. I am quite well.
I hope you are also hale and hearty by the grace of Almighty Allah.
(এবার email এর মূল বিষয় নিয়ে আট থেকে দশটি বাক্যলিখতে হবে)
No more today. I will meet you within very short time. You must take care of your health. With best wishes to you.
Your Ever

___________  (তোমার নাম)

যে কোন Letter লেখার নিয়মঃ

তোমার ঠিকানা _______
তারিখ _____________
My Dear _________  (যার কাছে লিখছো তার)
I have got your letter/E-mail just now. Thank you very much from the core of my heart for your sweet note. I am
quite well. I hope you are also hale and hearty by the grace of Almighty Allah.
(এবার পত্রের মূল বিষয় নিয়ে আট থেকে দশটি বাক্য লিখতে হবে)
No more today. I will meet you within very short time. You must take care of your health. With best wishes to you.
___________(তোমার নাম)

0

আবেদনময়ী আমায়রা




ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। ১৬ বছর বয়সে পা রাখেন মডেলিংয়ের জগতে। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে 'ইশাক' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবেদনময়ী এই অভিনেত্রীর বলিউড জীবন শুরু। তামিল ছবিতেও অভিনয়ের আলো ছড়িয়েছেন আমায়রা। সেখানে 'আনেগান' ছবিতে তারকা অভিনেতা ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে উঠতি এই সেলিব্রেটিকে।
ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। ১৬ বছর বয়সে পা রাখেন মডেলিংয়ের জগতে। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে 'ইশাক' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবেদনময়ী এই অভিনেত্রীর বলিউড জীবন শুরু। তামিল ছবিতেও অভিনয়ের আলো ছড়িয়েছেন আমায়রা। সেখানে 'আনেগান' ছবিতে তারকা অভিনেতা ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে উঠতি এই সেলিব্রেটিকে।
ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। ১৬ বছর বয়সে পা রাখেন মডেলিংয়ের জগতে। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে 'ইশাক' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবেদনময়ী এই অভিনেত্রীর বলিউড জীবন শুরু। তামিল ছবিতেও অভিনয়ের আলো ছড়িয়েছেন আমায়রা। সেখানে 'আনেগান' ছবিতে তারকা অভিনেতা ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে উঠতি এই সেলিব্রেটিকে।
ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। ১৬ বছর বয়সে পা রাখেন মডেলিংয়ের জগতে। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে 'ইশাক' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবেদনময়ী এই অভিনেত্রীর বলিউড জীবন শুরু। তামিল ছবিতেও অভিনয়ের আলো ছড়িয়েছেন আমায়রা। সেখানে 'আনেগান' ছবিতে তারকা অভিনেতা ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে উঠতি এই সেলিব্রেটিকে।
ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। ১৬ বছর বয়সে পা রাখেন মডেলিংয়ের জগতে। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে 'ইশাক' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবেদনময়ী এই অভিনেত্রীর বলিউড জীবন শুরু। তামিল ছবিতেও অভিনয়ের আলো ছড়িয়েছেন আমায়রা। সেখানে 'আনেগান' ছবিতে তারকা অভিনেতা ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে উঠতি এই সেলিব্রেটিকে।
ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। ১৬ বছর বয়সে পা রাখেন মডেলিংয়ের জগতে। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে 'ইশাক' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবেদনময়ী এই অভিনেত্রীর বলিউড জীবন শুরু। তামিল ছবিতেও অভিনয়ের আলো ছড়িয়েছেন আমায়রা। সেখানে 'আনেগান' ছবিতে তারকা অভিনেতা ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে উঠতি এই সেলিব্রেটিকে।
ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। ১৬ বছর বয়সে পা রাখেন মডেলিংয়ের জগতে। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে 'ইশাক' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবেদনময়ী এই অভিনেত্রীর বলিউড জীবন শুরু। তামিল ছবিতেও অভিনয়ের আলো ছড়িয়েছেন আমায়রা। সেখানে 'আনেগান' ছবিতে তারকা অভিনেতা ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে উঠতি এই সেলিব্রেটিকে।

0

Bangla Funny Picture






0

সালমানের সঙ্গে কে এই বঙ্গ সুন্দরী?



সালমান খানের সঙ্গে একজন বঙ্গ সুন্দরীর নাম বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে। এই বঙ্গ সুন্দরীকে নাকি বলিউডের ভাইজানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। আর এই সুন্দরী হলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মৌনী রায়। এর আগে মৌনীকে সালমানের সঙ্গে ছোট পর্দায় দেখা গেছে। এবার তাঁদের বড় পর্দায় দেখার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
এ কথা প্রায় নিশ্চিত, মৌনী রায় শিগগিরই বলিউডের দুনিয়ায় পা রাখছেন। অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবির মধ্য দিয়ে বিটাউনে আত্মপ্রকাশ করছেন এই টেলি-সুন্দরী। শোনা যাচ্ছে, সালমান খানের ‘দাবাং থ্রি’ ছবিতে নাকি এই অভিনেত্রী কাজ করতে চলেছেন। এই ছবিতে সাল্লু মিয়ার ‘সাবেক’ হিসাবে তাঁকে দেখা যাবে। ছবিতে তাঁদের সম্পর্ক ‘ফ্ল্যাশব্যাক’ দৃশ্য হিসেবে আসতে পারে। এমনকি পর্দায় সালমান আর মৌনীকে রীতিমতো রোমান্স করতে দেখা যাবে। তবে এ ব্যাপারে পাকাপাকি কিছু জানা যায়নি।

মৌনী রায় তাঁর সৌন্দর্য আর গ্ল্যামারাস ছবির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁকে ৪৭ লাখ ব্যবহারকারী ফলো করেন। এখন মৌনীর ভক্তরা তাঁর অভিনীত ‘গোল্ড’ ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন। এদিকে সালমান খান তাঁর আগামী ছবি ‘রেস থ্রি’ এবং ‘ভারত’ নিয়ে ব্যস্ত। ‘দাবাং থ্রি’ ছবির কাজ শিগগিরই শুরু হবে। তবে এই ছবির প্রধান নায়িকার নাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
0

আরেফিন শুভ বাংলাদেশের শাহরুখ খান : নুসরাত ফারিয়া



চিত্রনায়ক আরেফিন শুভকে বাংলাদেশের শাহরুখ খান হিসেবে অভিহিত করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠ ফেসবুক সেলিব্রিটি লাইভে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন। কারণ হিসেবে নুসরাত ফারিয়া বলেন, শাহরুখ খান অনেক রোমান্টিক হিরো। শাহরুখ বলিউডকে যেভাবে রোমান্টিসিজমে ভাসিয়ে চলেন এমনটা বাংলাদেশে শুধু শুভ'র মাঝেই দেখা যায়। শুভ অনেক রোমান্টিক। তার আচরণ দেখে বলতে পারি একমাত্র আরেফিন শুভই শাহরুখ খান। তার রোমান্টিক বিহেভিয়ার অনেক মুগ্ধকর। আমি তার ঢাকা অ্যাটাক দেখেছি। অনেক ভালো একটি ছবি। সম্প্রতি নুসরাত ফারিয়া একটি গানে কণ্ঠ দিয়েছেন। পটাকা নামের এই গানের মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে তিনি আবির্ভূত হতে যাচ্ছেন। পটাকা নিয়ে বলেন, এটি একটি সারপ্রাইজিং গান। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, অপেক্ষা করেন। শিগগিরই গানটি আসছে। তার পরে আপনাদের কমপ্লিমেন্ট শুনবো। কালের কণ্ঠ ফেসবুক সেলিব্রিটি লাইভ শো'তে আজকের অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালের কণ্ঠের সহকারী ফিচার এডিটর দাউদ হোসাইন রনি।
0

সান্ত্বনা দিতে গিয়ে ফারূকীর প্রেমে পড়েন তিশা



বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। দুজনেই যার যার ক্ষেত্রে দারুণ সফল। একজন অভিনয়ে, অন্যজন চলচ্চিত্র নির্মাণে। দীর্ঘ আট বছর একসঙ্গে পথ চলছেন এই তারকা দম্পতি। মানে তারা স্বামী-স্ত্রী। ২০১০ সালের জুলাই মাসে তিশাকে বিয়ে করেন ফারূকী। বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছেন জনপ্রিয় এ লাভবার্ড জুটি।
দর্শক তাদের প্রেমের খবর জানলেও তিশার সঙ্গে ফারূকীর প্রেম কীভাবে শুরু হয়েছিল সেটা অনেকের অজানা। সম্প্রতি প্রথম আলোর ‘আনন্দ’পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ’ অনুষ্ঠানে হাজির হয়ে সেই গোপন কথা জানালেন অভিনেত্রী তিশা নিজেই।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান খান নামের এক দর্শক তিশাকে প্রশ্ন করেন, ‘মোস্তফা সরয়ার ফারকীর সঙ্গে প্রেম করে বিয়ে, নাকি প্রেম ছাড়া বিয়ে? যদি প্রেম করে বিয়ে হয় তাহলে প্রথম ভালোলাগা কীভাবে শুরু হয়? উত্তরে তিশা বলেন, ‘প্রেম করে বিয়ে। তাও সুপার প্রেম। আর ভালোলাগার শুরুটা হয়েছিল একটু অন্যরকম ভাবে। ওর ব্রেকআপ হয়েছিল। আমি গিয়েছিলাম সান্ত্বনা দিতে। ব্যাস, প্রেম হয়ে গেল।’

তিশা বর্তমানে ব্যস্ত তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়া’ ছবির শুটিং নিয়ে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে এই ছবিটি। গত ১০ মার্চ খুলনার পাইগাছা থেকে শুরু হয় ছবির শুটিং। শেষ হবে এ বছরের মাঝামাঝিতে। ‘ফাগুন হাওয়া’য় তিশার নায়ক ছোট পর্দার অভিনেতা সিয়াম আহমেদ। নির্মাতা তৌকীরের সঙ্গে এটি তিশার দ্বিতীয় কাজ। এর আগে তৌকীরের ‘হালদা’ ছবিতে অভিনয় করেছেন তিশা।
ঢাকাটাইমস/২০এপ্রিল/এএইচ
0

ডিভোর্সী নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাকিব খান?



কলকাতার নায়িকা শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে। আর সেখান থেকেই গুঞ্জনের শুরু। ছবিটি দেখে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
শ্রাবন্তীর টুইটার কিংবা ফেসবুক অ্যাকাউন্টে দেখা গেছে ভিন্ন চিত্র। ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিংয়ে যুক্তরাজ্যের লন্ডনে আছেন শাকিব ও শ্রাবন্তী। শুটিংয়ের সময়কার একটি সেলফি শ্রাবন্তী পোস্ট করেন টুইটার ও ফেসবুকে। আর সেটি নিয়েই শুরু জল্পনা-কল্পনার।

‘ভাইজান এলো রে’ প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে পায়েল ছাড়াও আছেন শ্রাবন্তী।
ছবিটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। এতে অন্যদের মধ্যে অভিনয় করবেন রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি প্রমুখ।
উল্লেখ, বুবলির সাথে প্রেমের নানা গল্পও আছে সিনেমা পাড়ায় ।
এমটি নিউজ/এপি/ডিসি
0

জোকস: তোমার কি সব শরম-ভরম নিলামে উঠেছে?



স্ত্রী: আমি সংসার চালাই। ভোর বেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাই, বাচ্চাদের স্কুলে নিয়ে যাই। এরপর বাজার করি। থালা-বাসন মাজি। কাপড় ধুই। ঘরদোর পরিষ্কার- সেটাও আমি-ই করি। রান্নাটাও আমার দায়। বাচ্চাদের স্কুল থেকে আনবে কে? সেই কাজেও এই বান্দি! রাতে বাচ্চাদের পড়ানোর মাস্টারও সাজতে হয় তোমার কেনা এই বান্দিটাকে-ই। আর তুমি আমার জামাই হয়ে লাট সাহেব বনে গেছ যেন! কোন কাজটা কর তুমি সংসারের? হাহ!
স্বামী: আমি তেমন কিছু না, শুধু নিজেকে কন্ট্রোল করি।
স্ত্রী: এই কথার মানে!?









স্বামী: তোমার পটল চেরা চোখের চাহনি, মেঘের মতো দীঘল কালো কেশের বকুল বকুল গন্ধের যাদু, মুক্তোর মতো দাঁত আর কমলার কোয়ার মতো ঠোঁটের মধুমাখা হাসি, পদ্মডাঁটার মতো মৃণাল বাহু, অপ্সরীর মতো দেহভঙ্গিমা, স্বর্ণকলসীর মতো নিতম্ব, হরিণীর মতো চালচলন, আর কথা বলো যখন তখন তো মনে হয় সেতার বাজছে কোথাও- এসব আমাকে পাগল করে রাখে সারাক্ষণ। মনটা চায় সব ফেলে তোমাকে কাছে ধরে রাখতে, তোমার পাশে থাকতে। কিন্তু নিজেকে কন্ট্রোল করে আমি অফিসে পড়ে থাকি- শুধু তোমার আর তোমার সন্তানদের ঠিকমতো... কিন্তু কথা কিন্তু সত্য- অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করি!
এই কথায় স্ত্রীর মুখে তালা লেগে যায়। মুখ জুড়ে ছড়িয়ে পড়ে লাজুক আর গর্বের হাসি। জানে স্বামী অনেক বাড়িয়ে বলছে, তারপরও ভালো লাগছে শুনতে। 
লাজুক হাসির খুশবু ছড়িয়ে টানা টানা চোখ মেলে স্বামীকে বলে: তোমার কি সব শরম-ভরম নিলামে উঠেছে? আস্তে বলতে হয় এসব কথা... (কিন্তু মনে মনে চাচ্ছে স্বামী এই কথাগুলো পাড়ার মসজিদের মাইকে গিয়ে বলেছে না কেন?) 
                                                (২)
তুচ্ছ কারণে মন্টুর মায়ের সঙ্গে বাপের প্রচণ্ড ঝগড়া। একপর্যায়ে মন্টুর মা ব্যাগ গোছানো শুরু করলো।
মন্টুর বাপ : করছো কী? ব্যাগ গোছাও কেন? 
মন্টুর মা : মায়ের কাছে চলে যাচ্ছি! তোমার সমস্যা?
শান্তকণ্ঠে মন্‌টুর বাপ: না। 
এরপর সেও ব্যাগ গোছানো শুরু করল। ব্যাপার দেখে মন্টুর মায়ের রাগ আরো বেড়ে গেল।
মন্টুর মা: তুমি আবার কই যাও!
মন্টুর বাপ: আমিও নিজের মায়ের কাছে চললাম।
মন্টুর মা: তাইলে আমাগোর এই এক হালি বাচ্চাকাচ্চা দেখবে কে?
মন্‌টুর বাপ: তুমি আপন মায়ের কাছে যাচ্ছ- ভেরি গুড। একই সঙ্গে আমিও যাচ্ছি আমার মায়ের কাছে। 
সেই হিসেবে কাচ্চাবাচ্চাও তাদের মায়ের সঙ্গেই যাওয়া উচিত।
মন্টুর মা: তুমি একটা শয়তানের হাড্ডি! 
মন্টুর বাপ: তোমার মতো শয়তানের মাংসের জন্য শয়তানের হাড্ডি না হয়ে উপায় আছে আমার!
                                                (৩)
যে স্বামী তার স্ত্রীকে ভয় পেয়ে, সমঝে চলে তার জন্য পরবর্তী জীবনে হয়তো শান্তি অপেক্ষা করছে। কিন্তু যেই পুরুষের কলিজায় বউয়ের ডর নাই- তার জন্য দুনিয়াটাই বেহেস্ত হয়ে যায়- মন্টুর বাপের স্বগতোক্তি   
                                                (৪)
ডাক্তারের নির্দেশনার আগেই যারা ভোরে উঠে হাঁটাহাঁটি করেন সেটা খাঁটি ‘মর্নিং ওয়াক’।
যারা ডাক্তারের ঠেলায় রোগের ভয়ভীতি নিয়ে সকালে হাঁটা শুরু করেন সেটা হচ্ছে ওয়ার্নিং ওয়াক।
আর যারা ভোরে হাঁটার সময়ে স্ত্রীকে সঙ্গে নেন সেটা ডার্লিং ওয়াক না হয়ে যায় না।
যারা ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাঁটলেও ঘুরে ঘুরে অন্য নারীকে দেখেন সেটা নির্ঘাৎ ব্যাড টার্নিং ওয়াক।
যারা স্রেফ প্রতিবেশীর হেভি মুড নিয়ে কেড্স-ট্রাকস্যুট পরে সকালে হাঁটা দেখে নিজেও তা শুরু করেন, সেটা জেলাসি ওয়াক।
কিছু নারী আছেন যারা স্বামীর শত পীড়াপীড়ি সত্ত্বেও সকালে হাঁটতে বের হন না। কিন্তু যেই দেখেন প্রতিবেশী সুন্দরী ভাবীটি সকালে হাঁটা শুরু করেছেন তো হন্তদন্ত হয়ে শুরু করেন স্বামীর পাশে হাঁটাহাঁটি-দৌড়াদৌড়ি- এটাকে বলে কমপোলসারি হার্ট বার্নিং ওয়াক- মন্টুর বাপের পর্যবেক্ষণ
0

কলকাতার গণমাধ্যমে শাকিব-শ্রাবন্তী গুঞ্জন



কলকাতার শ্রাবন্তী নাকি বাংলাদেশের শাকিবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কলকাতার একটি অনলাইন গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। অবশ্য সংবাদের বিস্তারিততে তারা নিন্দুকের বরাত দিয়েছে।  
প্রতিবেদনে বলা হচ্ছে, শ্রাবন্তীর একটি ছবি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। হট লিস্টে উঠে এসেছেন টলি-সুন্দরী। সাইবার দুনিয়ায় চোখ ফেরালেই জানা যাচ্ছে, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। আর সেই মনের মানুষের সঙ্গে লন্ডনে রয়েছে তিনি।
বিষয়টি পরিস্কার করে আরও বলা হয়,  এসব নিন্দুকদের কথা। নায়িকার ট্যুইটারে গেলে দেখবেন অন্য ঘটনা। বাংলাদেশি নায়ক শাকিবের সঙ্গে আবার জুটিতে আসছেন শ্রাবন্তী। সিনেমার নাম ‘ ‘ভাইজান এল রে’। এই ছবির শ্যুটিং হচ্ছে লন্ডন। কাজের মাঝে নায়ক-নায়িকা পোস্ট করেছেন একটি ছবি। তাতেই শুরু হয়েছে এই গুঞ্জনের।
উল্লেখ্য, ভাইজান এলোরে ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। কলকাতার পর্ব চুকিয়ে আপাতত লন্ডনে রয়েছে সিনেমার গোটা টিম। সব কিছু ঠিকঠাক চললে আগামী ঈদে মুক্তি পাবে শ্রাবন্তী-শাকিবের সিনেমা ‘ভাইজান এল রে’।
0

বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলা কলেজ শিক্ষক শাকিব!



শাকিব খানকে দেখা যাবে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া এক সৈনিকের চরিত্রে। একজন কলেজ শিক্ষকের চরিত্রে থাকবেন শাকিব, যিনি বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলেন।
 যৌথ প্রযোজনায় নির্মিত নতুন একটি ছবিতে এমন চরিত্রে। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। এই ছবিটি প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ চ্যানেল  বলেন, শাকিব খানের মধ্যে দেশপ্রেম ও রাজনৈতিক সচেতনতা থাকবে ছবিটিতে। বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হবেন তিনি। আর এই মানসিকতা থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, পরে একটি কলেজের শিক্ষকের চরিত্রেও ফিরে আসেন শাকিব।
মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি নির্মাণ করবেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। ছবির নামের মতো শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন তাও চূড়ান্ত হয়নি।
আবদুল আজিজ বলেন, শাকিব খান এখন দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করার পর নায়িকার বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে, আমরা চাচ্ছি নতুন কাউকে নিতে। জানা গেছে, এই ছবির জন্য শাকিব খান পারিশ্রমিক চেয়েছেন ৭০ লাখ টাকা।
পারিশ্রমিকের বিষয়ে তিনি বলেন, ছবির গল্প শাকিব পছন্দ করেছেন। তাকে ৬০ লাখ টাকা পারিশ্রমিক দিতে চেয়েছি। সবকিছু চূড়ান্ত হবে এ মাসেই। শুটিং শুরুর পরিকল্পনা করেছি জুলাই মাসে।
নতুন ছবিটির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর। অন্যান্য চরিত্রেও চমক থাকবে। এসকে মুভিজের ‘ভাইজান এলো রে’ ছবির শুটিংয়ের জন্য শাকিব খান এখন লন্ডন অবস্থান করছেন। ২০ এপ্রিল তিনি দেশে ফিরবেন।
0

পাকিস্তানে গিয়ে গান গাইলেন আলিয়া



মুক্তি পেল ‘রাজি’-র গান ‘অ্যায় ওয়াতান’। অরিজিত সিং-এর গলায় এই গান ইতিমধ্যেই মন কেড়েছে শ্রোতাদের। সেই সঙ্গে রয়েছে আলিয়া ভাট-এর অসাধারণ কিছু ক্লিপিংস। সবকিছু মিলিয়ে মুক্তির আগেই ‘রাজি’-র এই গান রীতিমত বাজিমাত করতে শুরু করেছে বক্স অফিসে।

পরিচালক মেঘনা গুলজারের সিনেমা ‘রাজি’র ট্রেলর মুক্তি পেয়েছে। আগামী ১১ মে মুক্তি পাবে সিনেমাটি। আলিয়া ভাটের পাশাপাশি ওই সিনেমায় রয়েছেন ভিকি কৌশল, জয়দ্বীপ আলাওয়াত, রাজিত কাপুর, শিশির শর্মা এবং সোনি রাজদান।

ভারতের মেয়ে হয়ে কীভাবে পাকিস্তানের গৃহবধূ হয়ে ওঠেন আলিয়া, সিনেমায় সেই গল্পই দেখানো হয়েছে। পাশাপাশি পড়শি দেশে থেকে কীভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার অন্যতম মুখ হয়ে ওঠেন ভারতের সেই সাধারণ মেয়ে, গল্পের বুনটে সেই ছবিই দেখানো হয়েছে ‘রাজি’-তে। জিনিউজ




0

খেলাকেন্দ্রিক ছবিতে কাজ করতে চান রণবীর


খেলার প্রতি রণবীর কাপুরের ভালোবাসার কথা কারও অজানা নয়। আইএসএল-এর মতো টুর্নামেন্টের সঙ্গেও যুক্ত তিনি। এবার রণবীর জানালেন খেলা বা ভারতীয় কোনও অ্যাথলিটের জীবনের উপর ছবি হলে তাতে অভিনয় করতে আগ্রহী তিনি। তবে তাঁর পছন্দ কোন অ্যাথলিট?

রণবীর বলেন, এটা বলা খুব শক্ত। আমাদের দেশে এমন অনেক অ্যাথলিট আছেন। আর তাঁদের প্রত্যেকের জীবনের গল্প সবাইকে অনুপ্রেরণা দেওয়ার মতো। আমি আসলে খেলা নিয়ে কোনও ছবি হলে সেটাই করতে চাই। তা যদি কোনও ক্রীড়াবিদের জীবন নিয়ে হয় তাহলে তো খুব ভালো, কারণ, তাঁরা দেশকে নানাভাবে সম্মানিত করেছেন।
২০০০ দুস্থ শিশুকে সাহায্য করার জন্য ম্যাজিক বাস ফাউন্ডেশনের হয়ে একটি ফুটবল ম্যাচ খেলতে চলেছেন রণবীর। সেই ম্যাচ থেকে সংগৃহীত টাকার পুরোটাই ব্যবহৃত হবে ওই শিশুদের জন্য। অল স্টার ফুটবল ক্লাব বা ASFC-র সদস্য রণবীর।
এই ক্লাবে রণবীর ছাড়াও আছেন দিনো মারিয়া, অভিষেক বচ্চন, অর্জুন কাপুর ও কার্তিক আরিয়ানের মতো ১৮জন তারকা। তাঁরা মাঝেমাঝেই সামাজিক কোনও স্বার্থে প্রদর্শনী ম্যাচ খেলেন এবং সেই অর্থ তুলে দেন সংশ্লিষ্ট সংস্থার হাতে।
0

এক দশক পর অনস্ক্রিনে সালমান-প্রিয়াঙ্কা


শেষ তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকরা দেখেছিলেন আজ থেকে ১০ বছর আগে। সালমান খান আর প্রিয়াঙ্কা চোপড়া। একজন বলিউডের সর্বসাম্প্রতিক মহাতারকা আর একজন আন্তর্জাতিক তারকা। দুজনই ব্যস্ত আর দুজনই অনেকদিন পর এক সাথে কাজ করতে যাচ্ছেন আলী আব্বাস জাফরের ম্যাগনাম ওপাস 'ভারত'-এ।

হলিউডে ব্যস্ত সময় পার করা প্রিয়াঙ্কার শেষ বলিউড ছবি ছিল প্রকাশ ঝা'র জয় গঙ্গাজল (২০১৬)।
'ভারত'-এর প্রধান নারী চরিত্রে প্রিয়াঙ্কার নাম ঘোষণার একদিন পর তাঁর কো-স্টার সালমান খান এক মজার ট্যুইটে লেখেন, #ভারত......নিজ ভূমে তোমার স্বাগত @প্রিয়াঙ্কা চোপড়া। শিগগিরই দেখা হবে। ও, ভালো কথা....আমাদের ছবিটা কিস্তু হিন্দিতে!!!!! 
উল্লেখ্য, 'ভারত' ২০১৪ সালে নির্মিত কোরিয়ান ছবি 'ওড টু মাই ফাদার'-এর অফিসিয়াল অ্যাডাপটেশন। 
সালমানের ট্যুইটের উত্তরে প্রিয়াঙ্কা অপর একটি ট্যুইটে লেখেন, আমি তৈরি আছি। আমি বরাবরই #দেশিগার্ল। আনন্দিত এমন একটি টিমের সাথে কাজ করব ভেবে। সেটে দেখা হবে। 
প্রিয়াঙ্কা বর্তমানে মার্কিন এবিসি টিভির শো 'কোয়ান্টিকো' নিয়ে ব্যস্ত। বর্তমানে শো'টির তৃতীয় পর্ব চলছে। 
'ভারত' ছবির শুটিংয়ের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন পরিচালক আলী আব্বাস জাফর। লন্ডনে শুরু হয়ে স্পেন, পোল্যান্ড, পর্তুগাল ও মাল্টায় হবে এর শুটিং। ছবিতে সালমানকে পাঁচটি ভিন্ন ভিন্ন লুখে দেখা যাবে। আগামী ঈদ উপলক্ষে মুক্তি পাবে এই ম্যাগনাম ওপাসটি।
সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি
0

কমেছে ছবি, কমছে প্রেক্ষাগৃহ


 গত বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-এপ্রিল) তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে ছবি মুক্তির সংখ্যা কমেছে। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত মুক্তি পেয়েছিল ২৪টি ছবি। এ বছর একই সময় পর্যন্ত ছবি মুক্তি পেয়েছে ১৫টি।
চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলচ্চিত্র ব্যবসায় নিয়মিত লোকসান গুনতে গুনতে অনেক প্রযোজকই হাত গুটিয়ে নিয়েছেন। ছবি নির্মাণে আর ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। ফলে ছবির নির্মাণ কমে যাচ্ছে দিন দিন। কারও কারও মতে, বড় বাজেটের, ভালো গল্পের, ভালো উপস্থাপনার ছবির দর্শক এখনো আছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘ব্যবসা না হওয়ার কারণে প্রযোজক কমছে, ছবি কমছে। অনেক প্রেক্ষাগৃহও ছবি প্রদর্শনে অনিয়মিত হয়ে পড়ছে। যৌথ প্রযোজনার নীতিমালা সহজ করলে ছবি নির্মাণের সুযোগ থাকত, তাহলে বড় বাজেটের ভালো ছবি তৈরি হতো। দর্শক হলে আসতেন, ব্যবসা হতো, প্রযোজক ও হলের মালিক বাঁচতেন।
প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়ার শেরপুর শহরে তিনটি সিনেমা হল ছিল। ব্যবসা না হওয়ার কারণে বছর পাঁচেক আগে মেঘনা ও পদ্মা নামে দুটি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এখন একমাত্র কাকলী হলটি চালু আছে। তবে কয়েক বছর ধরে লোকসান গুনতে গুনতে এখন হলটি শিগগিরই বন্ধ করার সিদ্ধান্তের কথা জানালেন এই প্রযোজক। তিনি বলেন, ‘সপ্তাহখানেকের মধ্যেই হলটি বন্ধ ঘোষণা করে ভাঙার কাজ শুরু করব। পারিবারিক ব্যবসা টিকিয়ে রাখতে এত দিন লোকসান দিয়ে হলটি চালু রেখেছিলাম। কিন্তু গত বছরের চেয়ে এ বছরে এসে আরও বেশি লোকসানের মুখে পড়েছে হলটি।’




বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, গত বছর নিয়মিতভাবে সিনেমা চললেও এ বছরের প্রথম ভাগে এসে দেশের প্রায় দুই ডজন সিনেমা হলে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে না। প্রদর্শনীতে অনিয়মিত হয়ে পড়া প্রেক্ষাগৃহগুলোর মধ্যে আছে চাঁপাইনবাবগঞ্জের রাজমহল, বগুড়ার ধুনটের ক্লিওপেট্রা, নাটোরের ছায়াবাণী, পাতার হাটের রাজলক্ষ্মী, ফুলবাড়িয়ার উর্বশী, পিরোজপুরের মঠবাড়িয়ার আলীম, ঠাকুরগাঁওয়ের বলাকা, লালমনিরহাটের লালমনি, লক্ষ্মীপুরে হ্যাপী ইত্যাদি।

এদিকে গত বছর প্রথম প্রান্তিকে মুক্তিপ্রাপ্ত ২৫টি ছবির মধ্যে সত্তা, প্রেমী ও প্রেমী, ধ্যাত্তেরিকি, ভুবন মাঝি, সুলতানা বিবিয়ানা, আপন মানুষ, কত স্বপ্ন কত আশা ছবিগুলো খানিকটা আলোচনায় ছিল। সেই তুলনায় এ বছরে প্রথম প্রান্তিকে ছবি মুক্তির সংখ্যা কম থাকলেও মুক্তিপ্রাপ্ত ১৫টি ছবির মধ্যে ৮টি কিছুটা দর্শক আলোচনা তৈরি করতে পেরেছে। ছবিগুলো হলো আমি নেতা হব, পাষাণ, নূর জাহান, ভালো থেকো, স্বপ্নজাল, বিজলী, পলকে পলকে তোমাকে চাই, একটি সিনেমার গল্প।
0

copyright © . all rights reserved. designed by Color and Code

grid layout coding by helpblogger.com