মুম্বই: শুধু বলিউডে নয়, সানি লিওন আছে ভোজপুরীতেও। সানি লিওনের ভক্ত পল্লবী সিং নিজেকে সানি লিওনই মনে করেন। তাঁর সঙ্গে নাকি অনেক মিল রয়েছে সানির। এবার ভাইরাল হয়েছে সেই ভোজপুরী সানি লিওনের নাচ। এমনকী নিজের নাম পল্লবী থেকে সানিতে বদলে ফেলেছেন তিনি।
‘শুনো শ্বশুরজি’ নামে একটি ছবির গান সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানেই নাচছেন তিনি। গানের নাম ‘দারু বিহার মে’। গানে তাঁর সঙ্গে নেচেছেন রিষভ কাশ্যপ নামে এক অভিনেতা। গত ১৬ মে ওই গান রিলিজ হয়েছে ইউটিউবে। এখনও পর্যন্ত ২২৬,৮৩৫ ভিউ হয়েছে ওই গানের।
গানটি লিখেছেন পেয়ারে লাল যাদব, সুর দিয়েছেন রাজেশ ঝা ও প্রিয়াঙ্কা সিং।
দেখুন সেই জনপ্রিয় ভিডিওটি:
দেখুন সেই জনপ্রিয় ভিডিওটি:
