Pages

বলিউডে ১৫ বছর কাটিয়ে ফেলেও, আজও আমি মন থেকে মধ্যবিত্ত, কে বললেন একথা জানেন


নয়াদিল্লি:  একজন প্রতিষ্ঠিত মডেল থেকে আজ তিনি পরিপূর্ণ অভিনেতা। যাঁরা কাছ থেকে জন অ্যাব্রাহামকে দেখেছেন, তাঁরা সকলেই জানেন জনের যাত্রাপথ অনেকের কাছেই বিশেষ অনুপ্রেরণার। সম্প্রতি এক সাক্ষাতকারে জন বলেন, তিনি পনেরো বছর বলিউডে কাটিয়ে ফেললেও, মন থেকে এখনও ভীষণই মধ্যবিত্ত। তাই তিনি খুব সাধারণভাবে জীবন কাটাতে পছ্ন্দ করেন।

পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমি প্রচার পাওয়ার জন্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো পছন্দ করি না। আমার কোনও দেহরক্ষী নেই, ঘড়ি পরি না, খুব সাধারণ গাড়ি ব্যবহার করি। সাধারণ ভাবেই দিন কাটাই, এবং সেভাবেই কাটাতে চাই।
0

যে নায়িকারা বিয়ে করে মুসলমান হয়েছেন


ভালোবাসা মানে না কোনো বাধা, তেমনি প্রেম শোনে না কোনো ধর্মে কথা। সব কিছু বিসর্জন দিয়েও ভালোবাসার মানুষটিকে পেতে চায় সবাই। কিন্তু ভালোবেসে বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় যদি ধর্ম? তা হলে নিজের জন্মগত ধর্মও বিসর্জন দিতে প্রস্তুত থাকেন অনেকে। এমন ঘটনা ঘটেছে বলিউড তারকাদের ক্ষেত্রে। তা হলে আসুন জেনে নেয়া যাক এমন কয়েকজন হার্টথ্রব সারা জাগানো বলিউড তারকার নাম, যারা বিয়ের জন্য মুসলমান হয়েছেন। শর্মিলা ঠাকুর : ভারতের তৎকালীন ক্রিকেট টিমের ক্যাপ্টেন মনসুর আলি খান পতৌদির প্রেমে পড়েন শর্মিলা ঠাকুর। হিন্দু বাঙালি পরিবারের মেয়ে শর্মিলা মুসলমান পতৌদিকে বিয়ে করার জন্য ইসলাম ধর্মগ্রহণ করেন। হেমা মালিনী : ড্রিমগার্ল হেমা আর ধর্মেন্দ্রর প্রেমকাহিনীর কথা অনেকেই জানেন। তাদের অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। শুধু তাই নয়, হেমা অনেক নামিদামি অভিনেতার কাছ থেকেই বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন সঞ্জীব কুমার ও জিতেন্দ্রর মতো নায়কও। কিন্তু হেমা বদ্ধপরিকর ছিলেন ভালোবাসার মানুষ ধর্মেন্দ্রকেই বিয়ে করবেন। তবে তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ান ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। তিনি ধর্মেন্দ্রকে বিবাহবিচ্ছেদ দিতে প্রস্তুত ছিলেন না। এই বাধা কাটাতে ১৯৭৯ সালে হেমা ও ধর্মেন্দ্র দুজনেই ইসলাম ধর্মগ্রহণ করে বিয়ে করেন। মুসলিম ধর্মে যেহেতু একাধিক বিবাহ আইন রয়েছে, সেহেতু তারা এভাবে বিয়ে করে সংসার শুরু করেন। আয়েশা টাকিয়া : ২০০৯ সালে আয়েশা বিয়ে করেন ফারহান আজমিকে। এই বিয়ের জন্য আয়েশাকে ইসলাম ধর্মগ্রহণ করতে হয়। অমৃতা সিংহ : অমৃতা সিংহ সাইফ আলি খানের প্রেমে পড়েন। তাদেরও বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় ধর্ম। তারাও ভালোবেসে বিয়ের জন্য ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন। ১৩ বছর ঘর সংসার করার পর অবশ্য তাদের বিবাহবিচ্ছেদও হয়ে যায়। এর পর সাইফ আলির সঙ্গে বিয়ে হয় কারিনার।
0

‘এর আগেও রোজায় আমি শুটিং করেছি’


শবনম বুবলী। বর্তমানে ঢালিউডে সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীদের একজন । বুবলী যখন বড়পর্দায় প্রথম কাজ করেন তখনও রমজান মাস ছিলো। এবারও যখন আশিকুর রহমানের ‘সুপার হিরো’ নামে নতুন ছবির কাজ করছেন ঠিক তখনই চলে এসেছে রমজান মাস। এই প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। বুবলী মানবজমিনকে বলেন, ‘সুপার হিরো’ ছবির কাজ ৯০ ভাগ শেষ। আর এ রমজানেই ছবির কিছু অংশের শুটিং হবে এবং সেই সঙ্গে ডাবিংও রয়েছে। তাই রমজানের মধ্যে কাজ করতে হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ এর আগেও রোজায় আমি শুটিং করেছি। আমি ফিল্মে কাজ শুরু করার পর থেকে  কয়েকটি ছবির শুটিংয়ের সময়ই রোজা পেয়েছি। যেমন ‘বসগিরি’ ছবিতে কাজ করার সময় রোজা পেয়েছিলাম। এরপর আমার ‘রংবাজ’ ছবিটিরও রোজার মধ্যে শুটিং ছিল। বুবলী এরইমধ্যে তার অভিনীত ‘চিটাগাইঙ্গা  পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নামে নতুন ছবির কাজ শেষ করেছেন। উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে তার নায়ক শাকিব খান। ঢালিউডের এই জনপ্রিয় নায়কের সঙ্গে বুবলীর এরইমধ্যে চারটি ছবি মুক্তি  পেয়েছে। এদিকে প্রথমবার নতুন এক বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন বুবলী। প্রসাধনী পণ্য তিব্বতের এই নতুন কাজটি নির্দেশনা দিয়েছেন কলকাতার নির্মাতা সৈনক মিত্র। বিভিন্ন টিভি চ্যানেলে বর্তমানে এর প্রচার চলছে। এছাড়া এই রমজানে নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজের প্রস্তাবও পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে বুবলী বলেন, প্রথমবার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর বেশ সাড়া পেয়েছি। আবারো বিজ্ঞাপনে আমাকে দর্শক দেখতে পাবেন। তবে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট আর পণ্যের বিষয়টি ব্যাটে বলে মিললেই কাজটি করব। প্রথম বিজ্ঞাপনটি প্রচারের পর নতুন কাজের প্রস্তাব পেয়েছি। সব মিলে গেলে কবে কাজ শুরু করতে পারব তা কিছুদিন পর জানাব। শামীম আহমেদ রনীর ‘বসগিরি’, রাজু চৌধুরীর ‘শুটার’, শাহাদৎ হোসেন লিটনের ‘অহংকার’ ও আব্দুল মান্নানের ‘রংবাজ’ ছবিগুলোতে অভিনয়ের পর আর দর্শকের কাছে নতুন নেই বুবলী। প্রতিটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। আসছে ঈদুল ফিতরে শাপলা মিডিয়ার ব্যানারে ‘চিটাগাইঙ্গা  পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে এ ছবির ‘ও রানী’ শিরোনামের একটি গান গত ১৪ই মে ইউটিউবে প্রকাশ করা হয়। এ গানটি প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে বুবলী বলেন, দারুণ সাড়া পাচ্ছি। গানটি সবাই এত সুন্দরভাবে গ্রহণ করেছে তাই আমি দর্শক-শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। এই গানটি একটু ভিন্ন স্বাদের, বলতে গেলে আঞ্চলিক ঘরানার। কোনো ঘোষণা ছাড়াই গানটি প্রকাশ করা হয়েছে। যেদিন প্রকাশ হয়েছে সেদিনই মূলত ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল চালু হয়। আর এমন একটি নতুন ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পাওয়ার পর দর্শকদের এত সাড়া আমি পেয়েছি, যা আমার খুব ভালো লেগেছে। এদিকে বুবলীর হাতে এখন ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ও কাজী হায়াতের ‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে দুটি ছবি রয়েছে। এ দুটির মধ্যে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। এফডিসিতে বর্তমানে এর কাজ চলছে। এখানে শাকিব খান ও বুবলী মহরতের মাধ্যমে ছবির কাজ শুরু করেন। এ ছবির কাজ রোজার মধ্যে কক্সবাজারেও হবে বলে জানা যায়। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে বুবলীর। অন্যদিকে রোজার ঈদে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির পাশাপাশি আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ছবিটিও মুক্তি পাওয়ার কথা রয়েছে বুবলীর। তবে এ বিষয়ে এখনই কোনো কথা বলতে নারাজ এই চিত্রনায়িকা। তিনি ঈদের ছবি প্রসঙ্গে বলেন, এ নিয়ে এখনই কিছু বলতে চাই না। আগে আমি নিশ্চিত হই যে, আমার কোন ছবিটি ঈদে মুক্তি পাবে। এরপরই ঈদের ছবি নিয়ে কথা বলতে চাই। 
0

কোনো সহশিল্পী দেহ ব্যবসা করে না


চলচ্চিত্র মন্দার বাজারে বিপাকে পড়েছেন চলচ্চিত্রের সহশিল্পীরা। কাজ নেই ঘরে খাবার নেই, এরই মধ্যে এলো রোজা। খেয়ে না খেয়ে রোজা রাখলে ইফতার করতে আসতে হয় তাদের চিরচেনা এফডিসিতে। এখানে এসেও এবার বিড়ম্বনায় পড়েছেন চলিচ্চিত্রের সহশিল্পীরা।
প্রথমদিনে এফডিসিতে ইফতারে এসে বিড়ম্বনার শিকার হলেন সহশিল্পী পারভিন আক্তার। তিনি বলেন, ‘বাসায় কোনো খাবার ছিল না। এ কারণে না খেয়েই রোজা রেখেছি। বিকেল ৪টায় মনের মধ্যে একটা শান্তি নিয়ে ঘর থেকে বের হলাম। ইফতারটা হয়তো ঠিক মতো করতে পারব। এফডিসিতে অনেক সংগঠন রয়েছে। সবাই প্রতিদিন ইফতারের ব্যবস্থা করে।
আমরা গেলে সুন্দর করে ইফতার করায়। এফডিসি পৌঁছে দেখি ৫টা বেজে গেছে। গেট দিয়ে ঢুকার সময় দারোয়ান জানিয়ে দিলেন মাগরিবের আযানের পাঁচ মিনিটের মধ্যে বের হতে হবে। ইফতার করে কোনো শান্তি পাইনি। কারণ, ইফতার শেষ হওয়ার আগেই দারোয়ান এসে আমাদের বের করে দিল।’ প্রথম দিনের সেহরি ও ইফতার নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন চলচ্চিত্র সহশিল্পী পারভিন আক্তার।
এখন অনেকটাই কমে গেছে চলচ্চিত্র নির্মাণ। এ কারণে বেকার হয়ে গেছে চলচ্চিত্রের সহশিল্পীরা। এদের মধ্যে অনেকেই চলে গেছে গ্রামের বাড়িতে। তবে পারভিন আক্তার, ‘মুখ ও মুখোশ’ ছবির অভিনয় শিল্পী বিলকিস বারির মেয়ে বুলু বারি, শান্তা, ঝর্ণা, সেফালী, স্বপ্না, জারা, বিনা, মর্জিনা, জরিনা, নূপুরের মতো বেশ কিছু শিল্পী এখনো এফডিসিতে নিয়মিত আসেন। শান্তি মতো ইফতার করতে না পেরে এরা সবাই ক্ষোভ প্রকাশ করেন।
কেন বের করে দেওয়া হলো জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দারোয়ান বলেন, ‘গতকাল কোনো একটি পত্রিকায় নিউজ হয়েছে যে এখানে নাকি সহশিল্পীরা দেহ ব্যবসা করে, এ কারণে ৫টার পর সব মেয়েকে এফডিসি থেকে বের করার নির্দেশ রয়েছে আমরাদের ওপর।’
বিষয়টি নিয়ে বুলু বারি বলেন, ‘দেখেন আমার বয়স এখন ৭০ বছরের কাছাকাছি। এখানে আমরা যারা নিয়মিত আসি তাদের সবাই চিনে। কারণ, আমরা এখানে জন্মের পর থেকেই আসছি। যারা আসে এদের প্রায় সবার বয়স ৪০ এর কাছাকাছি। এরা কেমন করে দেহ ব্যবসা করবে।’
নূপুর বলেন, ‘আমি এফডিসির ৩টা সংগঠনে ঝাড়ু দেই। এটা দিয়ে আমার সংসার চলে। পারভিন কেন্টিনের পাশে দাঁড়িয়ে থাকে। বাইরে দাঁড়িয়ে যারা চা খায়, তাদের নিয়ে চা খাওয়ায়। সেখান থেকে যা টাকা পাই তা দিয়ে সংসার চলে। এখন আমাদের মতো মানুষকে দেহ ব্যবসার কথা বলে ছোট করা হচ্ছে।’
সহশিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি অনেক দুঃখজনক। আমি গত বিশ বছর ধরে এফডিসিতে সহশিল্পী সরবরাহ করি। কাজ না পেয়ে অনেকেই বাড়ি চলে গেছে। আর কিছু রয়েছে যারা চলচ্চিত্রের মায়া ছাড়তে পারে না। তারাই থেকে গেছে এখানে। আর তারা প্রায় প্রতি দিনই এফডিসিতে আসে। আমাদের মতো মানুষের কাছ থেকে ২০ টাকা করে নিয়ে বেঁচে রয়েছে।’
মিজানুর রহমান জোর দাবি করে বলেন, এখানকার কোনো শিল্পী দেহ ব্যবসা করে না। আরে এরা তো সন্ধ্যা হওয়ার আগেই এফডিসি থেকে বের হয়ে যায়। যারা দেহ ব্যবসা করে তাদের নিয়ে নিউজ করার মতো সাহস কারো নেই। তাদের সন্ধ্যা কেন, গভীর রাতেও যদি এফডিসিতে আসে তাহলে দারোয়ান তাকে প্রশ্ন করার সাহস পাবে না। বরং সালাম দিয়ে গেট খুলে দেবে। দেহ ব্যবসা করলে তারা(সহশিল্পীরা) কেন এফডিসিতে ঘুরবে। তারাও তো গাড়ি হাকাবে, পাঁচ তারকা হোটেলে আড্ডা দেবে।’
মিজানুর রহমান বলেন, ‘আসলে একটা চক্র আমাদের চলচ্চিত্রকে মানুষের মাধ্যে খারাপ প্রমাণ করার চেষ্টা করছে। কারণ, অনুসন্ধান করে নিউজ করার ইচ্ছে থাকলে অনেক বিষয় রয়েছে করার মতো, সহশিল্পীদের নিয়ে বাজে কথা লিখত না।’
0

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির নায়ক-নায়িকা বাপ্পী ও অপু বিশ্বাস

বাপ্পী ও অপু বিশ্বাস
রিয়াজ ও শাবনূর অভিনীত দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি ২০০১ সালে মুক্তি পায়। মুক্তির পর দেশজুড়ে সাড়া ফেলে ছবিটি। ১৬ বছর পর গত বছরের নভেম্বর মাসে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ বানানোর ঘোষণা দেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। সে সময় জানানো হয়েছিল, এই ছবির নায়ক-নায়িকা বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। তবে এটি আগের ছবির সিক্যুয়েল নয়।
ঘোষণার ঠিক ছয় মাস পরে গত শনিবার থেকে শুটিং শুরু হলো এই ছবির। তার আগে ওই দিন দুপুরে রাজধানীর একটি শুটিংবাড়িতে মহরত হয় ছবিটির। এরপর বাপ্পীকে নিয়ে বিকেল থেকে শুরু হয় শুটিং। এই ছবিতে আবির চরিত্রে অভিনয় করছেন তিনি। বাপ্পী বলেন, ‘যদিও ছবিটিকে সিক্যুয়েল বলা হচ্ছে না, গল্প ভিন্ন, তারপরও “শ্বশুরবাড়ি জিন্দাবাদ” কথাটি ছবির সঙ্গে আছে। তাই ছবিটি ঘিরে দর্শকের আলাদা আগ্রহ থাকবে। এ ছাড়া এই ছবিতে অপু বিশ্বাস আছেন। তাই সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ থাকবে।’
একটি অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে মালয়েশিয়ায় আছেন ছবির নায়িকা অপু বিশ্বাস। ইশানা চরিত্রে দেখা যাবে তাঁকে। ২০ মে থেকে তিনি ছবির শুটিংয়ে অংশ নেবেন বলে জানান ছবির পরিচালক দেবাশীষ। তিনি বলেন, ‘অপু বিশ্বাসের অংশের কাজ ২০ মে থেকে শুরু করার ইচ্ছা। শুটিং হবে বিএফডিসি ও সাভারে।’
ছবিটি সিক্যুয়েল নয়, কিন্তু নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ কেন? পরিচালক বলেন, ‘যেহেতু এই নামটি অনেক পরিচিত ও আলোচিত, তাই বাণিজ্যিক কারণে শুধু নামটি নেওয়া হয়েছে।’ পরিচালক জানান, এই ধাপে টানা ২৫ মে পর্যন্ত ছবিটির শুটিং চলবে।
0

সালমান খানের ছবিতে বাংলাদেশির গান

‘রেস থ্রি’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত
সালমান খানের ছবি মানেই চমকে টইটম্বুর। সঙ্গে কাঁড়ি কাঁড়ি টাকা তো আছেই। সালমান-ভক্তরা মুখিয়ে থাকেন কবে ভাইজানের ছবি আসবে। ভক্তদেরও নিরাশ করেন না সালমান খান। সব ঠিক থাকলে আসছে ঈদেও মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’ সিনেমা। এসবই জানা খবর। নতুন খবর হচ্ছে, সালমানের এই ছবিতে বাংলাদেশিদের জন্য চমক অপেক্ষা করছে। ‘রেস থ্রি’ ছবিতে থাকছে বাংলাদেশি বংশোদ্ভূত আলী জ্যাকোর গান।
আলী জ্যাকো সংগীতে নাম লিখিয়েছেন বছর খানেক হলো। আর শুরুতেই একেবারে সালমান খানের ছবি! অবাক হওয়ার মতো খবরই বটে।
‘রেস থ্রি’ ছবির ট্রেলারের শেষে কলাকুশলীদের তালিকায় আলী জ্যাকোর নাম দেখে ধাঁধা লাগে। ব্যাপারটা কী? প্রথম আলো জানতে চায় আলী জ্যাকোর কাছে। উত্তরটা তাঁর মুখেই শুনুন, ‘সামনের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা “রেস থ্রি” ছবিতে আমার একটি গানের হিন্দি সংস্করণ থাকছে। সালমান খান গত সেপ্টেম্বরে যখন লন্ডনে আসেন, তখনই এসব চূড়ান্ত হয়েছিল।’
আলী জ্যাকোর গাওয়া সাতটি ইংরেজি গান পছন্দ করে নিয়ে যান সালমান। সেখান থেকে ‘আই ফাউন্ড লাভ’ গানটির হিন্দি সংস্করণ করে ‘রেস থ্রি’তে ব্যবহার করা হয়েছে। গানটির কথা ও সুর জ্যাকোর নিজের করা। তবে হিন্দি সংস্করণে গানটিতে কে কণ্ঠ দিয়েছেন, সেটি চমক হিসেবেই রেখেছে ‘রেস থ্রি’–সংশ্লিষ্টরা।
আলী জ্যাকো প্রথম আলোকে জানান, গত ডিসেম্বরে তিনি ভারতে গেছেন। সেখানে গানটির হিন্দি সংস্করণের আনুষ্ঠানিক কাজ সারেন। সে সময় ‘রেস থ্রি’ টিমের সবাই তাঁর গিটারে স্বাক্ষর করেন।
সালমান খান ও পরিচালক রেমো ডি’সুজার সঙ্গে আলী জ্যাকো (মাঝে)। ছবি: সংগৃহীত
সালমানের ছবি মানেই বিশাল টাকার বাজেট। এটা সবাই জানে। তো, কত টাকা পেলেন জ্যাকো? এমন প্রশ্নের জবাবে জ্যাকো জানান, তিনি কোনো টাকা-পয়সা চাননি। তবে চুক্তিতে টাকার যে অঙ্ক উল্লেখ আছে, তা মোটেই কম নয়।
কীভাবে গানের ভুবনে আসা? আর ক্যারিয়ারের শুরুতেই সালমান খানের সিনেমা...অনুভূতি কী? জানতে চাওয়া হয়েছিল জ্যাকোর কাছে। যুক্তরাজ্যের হয়ে কিক বক্সিংয়ে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আলী জ্যাকো প্রথম আলোকে বলেন, শখের বশেই তাঁর গানে আসা। তবে সালমানের ছবিতে তাঁর লেখা ও সুর করা গান ব্যবহারের বিষয়টি অত্যন্ত সম্মানের।
এখানেই শেষ নয়। সামনে হয়তো আরও চমক আছে। সে রকম ইঙ্গিতই তো দিলেন জ্যাকে। জানালেন, সালমান খানের সঙ্গে নিজের গান ও সিনেমা বানানো নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ১২০ কোটি রুপি বাজেটের ছবিটি পরিচালনা করেছেন কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি’সুজা। ছবিতে সিকান্দারের ভূমিকায় দেখা যাবে সালমানকে। আছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্ডেজ, শাহ ডেইজি, সাকিব সালিম প্রমুখ।
২০০৮ সালে আব্বাস-মাস্তানদের পরিচালনায় ‘রেস’ মুক্তি পায়। ২০১৩ সালে মুক্তি পায় এর সিক্যুয়াল ‘রেস টু’। আগামী ১৫ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রেস থ্রি’।
0

ইউটিউব মাতাচ্ছেন ভোজপুরী সানি ‘লিওন’


মুম্বই: শুধু বলিউডে নয়, সানি লিওন আছে ভোজপুরীতেও। সানি লিওনের ভক্ত পল্লবী সিং নিজেকে সানি লিওনই মনে করেন। তাঁর সঙ্গে নাকি অনেক মিল রয়েছে সানির। এবার ভাইরাল হয়েছে সেই ভোজপুরী সানি লিওনের নাচ। এমনকী নিজের নাম পল্লবী থেকে সানিতে বদলে ফেলেছেন তিনি।
‘শুনো শ্বশুরজি’ নামে একটি ছবির গান সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানেই নাচছেন তিনি। গানের নাম ‘দারু বিহার মে’। গানে তাঁর সঙ্গে নেচেছেন রিষভ কাশ্যপ নামে এক অভিনেতা। গত ১৬ মে ওই গান রিলিজ হয়েছে ইউটিউবে। এখনও পর্যন্ত ২২৬,৮৩৫ ভিউ হয়েছে ওই গানের।
গানটি লিখেছেন পেয়ারে লাল যাদব, সুর দিয়েছেন রাজেশ ঝা ও প্রিয়াঙ্কা সিং।

দেখুন সেই জনপ্রিয় ভিডিওটি:
0

প্রযোজক জয়ার ছবির প্রচারণা করছে বন্ধুরা

জয়া আহসান
শুধু দেশে নয়, দেশের পাশাপাশি জয়া আহসান এখন কাজ করছেন ভারতেও। ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা তিনি। আর নির্মাতাদের কাছে নির্ভরযোগ্য একজন শিল্পী। জয়ার অভিনয়ে মুগ্ধ সবাই। তাঁর এবং তাঁর কাজের যেমন ভক্ত রয়েছে, পাশাপাশি অনেক পরিচালক, প্রযোজক আর অভিনয়শিল্পীর সঙ্গে বন্ধুত্ব তাঁর। এরই মধ্যে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন জয়া আহসান। এ কাজে জয়াকে অনেকেই সমর্থন করছেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন। এগিয়ে এসেছেন প্রচারে। কারণ এরই মধ্যে প্রযোজক জয়া আহসানের প্রথম ছবি ‘দেবী’র কাজ শেষ। এখন মুক্তির জন্য নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি।
জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি-তে সিনেমা’। এই প্রতিষ্ঠানের প্রথম ছবি ‘দেবী’। জনপ্রিয় কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। জয়া জানিয়েছেন, এ বছরের শেষ নাগাদ সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। ‘দেবী’ মুক্তির আগেই ছবিটি নিয়ে তাঁর বন্ধুরা শুভকামনা জানানোর পাশাপাশি প্রেক্ষাগৃহে এসে সবাইকে ছবিটি দেখার আহ্বান জানাচ্ছেন।
বাংলাদেশের পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, নায়ক আরিফিন শুভ, অভিনয়শিল্পী বন্যা মির্জা, মিথিলা, ফারুক আহমেদ এবং ভারতের প্রখ্যাত নির্মাতা কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শীল, অভিনয়শিল্পী যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার ভিডিওবা র্তা দিয়েছেন। ‘দেবী’ ছবির টিজার আর ফার্স্ট লুক এসেছে। দুটিই প্রশংসিত হয়েছে। এখন সবাই ছবিটি দেখার জন্য অপেক্ষা করছেন।
Add caption
জয়া আহসানের সঙ্গে বড় পর্দায় কাজ করেছেন আরিফিন শুভ। জনপ্রিয় এই নায়ক এখন বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা ছবিতেও অভিনয় করছেন। তিনি প্রযোজক জয়ার নতুন ছবি নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার খুব পছন্দের একজন শিল্পী জয়া আহসান। আমি তাঁর সঙ্গে অভিনয় করেছি। কিছুদিন আগেও তিনি শুধু আমাদের আর্টিস্ট ছিলেন। এখন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন। আপনারা সবাই জানেন, জয়া আহসান প্রযোজিত প্রথম ছবি আসছে। ছবির নাম “দেবী”। জয়া আহসান, চঞ্চল চৌধুরী ছাড়া আরও অনেকে অভিনয় করেছেন ছবিতে। আমার বিশ্বাস, ছবিটি অনেক ভালো হবে।’
অরিন্দম শীল, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার,যিশু সেনগুপ্ত, কৌশিক গাঙ্গুলি
‘দেবী’ নিয়ে আরিফিন শুভ আরও বলেন, ‘জয়া কেমন অভিনয় করেন, তা সবাই জানেন। আমার মনে হচ্ছে, অনেক দিন পর পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো আরও একটি ছবি আসছে। আমি তো দেখবই, আপনারা সবাই যাঁর যাঁর মতো করে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন। ছবিটির জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা।’
শুভকামনা জানিয়ে মিথিলা বলেন, ‘আমি ছবিটির টিজার দেখেছি। টিজার দেখার পর আমি দ্বিগুণ এক্সাইটেড। কারণ “দেবী” গল্পটা যেমন আমার খুব পছন্দ, তেমনি মিসির আলী চরিত্রও। আমি আর অপেক্ষা করতে পারছি না, কবে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখব!’
‘দেবী’ ছবির পুরো দল আর জয়া আহসানকে শুভকামনা জানিয়ে বন্যা মির্জা তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘দেবী’ আসছে এবং ‘দেবী’র জন্য তিনি অপেক্ষায় আছেন। এটি যেহেতু জয়া আহসানের প্রথম প্রযোজনা, তাই এটিকে জয়ার স্বপ্নের প্রজেক্ট হিসেবে মনে করছেন বন্যা। বললেন, ‘এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গাতেই জয়া তাঁর অভিনয় দিয়ে প্রমাণ করেছেন, তিনি একজন অসাধারণ অভিনয়শিল্পী। আর এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন অভিনেত্রী। প্রযোজনা আর অভিনয়—দুটি একসঙ্গে করা খুব কঠিন কাজ ছিল, কিন্তু আমার বিশ্বাস, জয়া কাজটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। কাজটি প্রথম থেকে শেষ পর্যন্ত জয়া যেভাবে করেছেন, সেটি দেখতে হলেও আমাদের সবাইকে প্রেক্ষাগৃহে যেতে হবে।’
ভারতের ‘বিসর্জন’ ছবিতে অভিনয় করে জয়া বেশ প্রশংসিত হন। এই ছবির জন্য ভারতের সম্মাননাও অর্জন করেন তিনি। এই ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদের “দেবী”র ট্রেলার দেখলাম। জয়া আহসান আমার খুব প্রিয় মানুষ, তাঁর প্রযোজনা। অনবদ্য হয়েছে ট্রেলার। অপেক্ষা করছি, কখন পুরো ছবিটা দেখতে পাব। আপনারা দেখুন, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। একটা খুব গভীর ছবির প্রতিশ্রুতি নিয়ে আসছে এই ছবি। খুব সংবেদনশীল একটা ছবির প্রতিশ্রুতি পেয়েছি। আমি খুব আশায় রইলাম ছবিটি দেখার জন্য। দু-পার বাংলায় যেন সাদরে গ্রহণ করে এই ছবি।’
অমিতাভ রেজা, বন্যা মির্জা, মিথিলা, আরিফিন শুভ, ফারুক আহমেদ
অরিন্দম শীলের ছবি ‘আবর্ত’ দিয়ে দেশের বাইরে যাত্রা শুরু বাংলাদেশের জয়া আহসানের। এই ছবির পরিচালক অরিন্দম শীল বললেন, ‘প্রথম বাংলা ছবি যখন বানাতে গিয়েছিলাম, তখন একটা মুখ খুঁজছিলাম, যে মুখটা বিবাহিতা নারী কিন্তু অসম্ভব নির্মল আর সরল একটা মেয়ে। বিশ্বাস করুন, কলকাতায় বা সারা পশ্চিমবঙ্গে পাইনি। পেয়েছিলাম বাংলাদেশে। যাঁকে পেয়েছি, তাঁর নাম জয়া আহসান। ওর সঙ্গে আমার বন্ধুত্ব কাজ দিয়ে শুরু। এখন আমার পারিবারিক বন্ধু, প্রিয় একজন। সেই জয়া যখন ভালো কাজ করে, আমার গর্ব হয়। জয়া যখন “বিসর্জন” করে ভারত ও বাংলাদেশের সবাইকে মাতিয়ে দিল, গর্ব হয়, প্রচণ্ড গর্ব হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি ভারতে ও বেশ ভালো ভালো কাজ করে।’
হ‌ুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অরিন্দম শীল সংগ্রহ করেন ২০১৫ সালের ১৪ এপ্রিল। বইটি পড়ার সময় সিদ্ধান্ত নেন, ‘দেবী’ ছবি হওয়া উচিত। আর সেই ছবিতে কেউ যদি অভিনয় করে, সেটা হচ্ছে জয়া। ছবিটি অরিন্দম শীলের আর করা হয়নি। করেছেন তাঁরই প্রিয় একজন, জয়া। অরিন্দম বললেন, ‘জয়া প্রযোজনা করছে এবং নতুন একজন পরিচালক নিয়ে কাজ করছে। “দেবী”র জন্য আমি অপেক্ষা করে থাকব। আমি জানি, জয়া শিল্পী হিসেবে এমন একজন মানুষ, যে তাঁর শ্রেষ্ঠটা দেয়, দিতে পছন্দ করে। সে যখন কোনো ছবি করবে, শ্রেষ্ঠটাই করবে। আমি তাই দেবীর জন্য অপেক্ষা করে থাকব।’
‘ভালোবাসার শহর’ আর ‘ক্রিসক্রস’ ছবিতে জয়ার সহশিল্পী সোহিনী সরকার বলেন, ‘আমি হ‌ুমায়ূন আহমেদের লেখার বড় ভক্ত, বিশেষ করে মিসির আলী চরিত্রের। এই চরিত্রটা আমার পুরো গুলে খাওয়া। যখন জানতে পারলাম, মিসির আলী নিয়ে সিনেমা হচ্ছে, তখন থেকে খুবই এক্সাইটেড। আরও এক্সাইটেড, কারণ এটি জয়া আহসানের প্রথম প্রযোজনা। সম্প্রতি জয়ার ফেসবুকে “দেবী”র টিজার দেখলাম। তখন বেশ রাত, শুটিং করে বাড়ি ফিরেছি। টিজার দেখে বেশ ভয় পেয়েছি। কিছুতেই ঘুমাতে পারছিলাম না। ছবিটা কবে রিলিজ করবে, সেই আশায় বসে আছি।’
‘রাজকাহিনী’ আর ‘এক যে ছিল রাজা’য় জয়ার সহশিল্পী অভিনেতা যিশু সেনগুপ্ত বলেন, ‘দেখলাম, অসাধারণ হয়েছে টিজার। মিসির আলী চরিত্রের ওপর তৈরি হয়েছে ছবিটি। প্রথমবার মিসির আলী আসছে বড় পর্দায়। বাংলাদেশে যাঁরা রয়েছেন, তাঁরা তো এই ছবি দেখবেনই, জয়াকে অনুরোধ করব, ছবিটি ভারতবর্ষে নিয়ে আসতে, যেন আমরাও উপভোগ করতে পারি।’
হ‌ুমায়ূন আহমেদের সৃষ্ট জনপ্রিয় চরিত্র ‘মিসির আলী’ সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে একই নামের ছবিটি সরকারি অনুদানে নির্মাণ করছেন অনম বিশ্বাস। এতে মিসির আলী চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আরও অভিনয় করেছেন জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ।
0

সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া

সালমান মুক্তাদির ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার পর ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে জেসিয়া ইসলামের প্রেমের গুঞ্জন শোনা যায়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বরাবরই এড়িয়ে গেছেন তাঁরা দুজন। তখন বলেছেন, তাঁরা শুধুই ‘বন্ধু’। গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের কার্যক্রম দেখে সন্দেহ বাড়তে থাকে। অনেকে বলেন, জেসিয়া ও সালমান প্রেম করছেন ঠিকই কিন্তু স্বীকার করছেন না। অবশেষে আজ শুক্রবার দুপুরে প্রথম আলোর কাছে নিজেদের প্রেমের কথা স্বীকার করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। জানালেন, তাঁরা বিয়ে করার পরিকল্পনা করছেন।
দুই দিন আগে ছিল জেসিয়া ইসলামের জন্মদিন। এর ঠিক এক দিন পর জেসিয়া তাঁর ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন। এই ভিডিওতে তাঁদের দুজনের অনেক খুনসুটির ব্যাপার দেখা যায়। তা দেখে অনেকেই বলেন, জেসিয়া আর সালমান শুধু বন্ধু নন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। যাঁরা এত দিন ধোঁয়াশার মধ্যে ছিলেন, তাঁরা এখন নিশ্চিত হবেন বন্ধুত্ব থেকে তাঁদের সম্পর্ক প্রেম ও ভালোবাসায় রূপ নিয়েছে।
ফেসবুকে আপলোড করা ভিডিও প্রসঙ্গে জেসিয়া বললেন, ‘অনেক কিউট, তাই না! আমাদের কিছু চমৎকার মুহূর্তের ভিডিও। এই ভিডিও দেখে অনেকের বুঝতে বাকি থাকবে না, আমরা প্রেম করছি। তা ছাড়া এটা নিজে থেকে জানানোর কিছু নেই।’
গত বছর সেপ্টেম্বরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি মিলনায়তনে বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। শুরুতে এই আয়োজনে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। প্রশ্ন ওঠে, বিচারক নয়, আয়োজকের পছন্দে এভ্রিলের নাম ঘোষণা করা হয়। পরে যাচাই-বাছাই শেষে চ্যাম্পিয়ন হন জেসিয়া ইসলাম। এরপর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন জেসিয়া। প্রতিযোগিতা চলাকালীন সালমান মুক্তাদির ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়াকে নিয়ে ভিডিও বার্তা দেন। এই ভিডিও বার্তার পরই দুজনের প্রেম নিয়ে কানাঘুষা শুরু হয়। জেসিয়া তখন বলেন, ‘এসব সত্য নয়। সত্যিটা হলো সালমান আমার ভালো বন্ধু।’
আর ওই সময় সালমান বলেছিলেন, কিছু মানুষ তাঁর পেছনে লেগেছে। এতে ঢাল হিসেবে ব্যবহার করছে জেসিয়াকে। এটা মোটেও ভালো বিষয় নয়। জেসিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। সে তাঁর ভালো বন্ধুও বটে।
সালমানের সঙ্গে কবে থেকে প্রেম হলো? জেসিয়া বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আগে থেকে। আমরা কিন্তু নানা কর্মকাণ্ডের এর প্রমাণও দিয়েছি। আমার এখন পড়াশোনা নিয়েই সব ভাবনা। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। পড়াশোনা শেষ হলে কিংবা তার আগেও বিয়ে করতে ফেলতে পারি।’
এদিকে জেসিয়া জানান, এবার ঈদের জন্য টেলিছবির কাজ করবেন। শুটিং শিগগিরই শুরু হবে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে মডেলিং করেন জেসিয়া। একটি ফ্যাশন হাউসের স্থিরচিত্রের মডেল হন। সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান জেসিয়া।
0

SSC Exam Result 2018 All Education Board


SSC. SSC Result. SSC Exam Result for Chittagong Education Board. To Search Chittagong Education Board SSC Result you can Visit Education Board Official Website www.educationboardresults.gov.bd. Education Board Results is the Official Website to publish any Public Exam Result of Ministry of Education. To Search Your SSC Exam Result from Education Board ResultsWebsite Just visit www.educationboardresults.gov.bd and Input your Type of Results from Examination Tab. Then Select Your Passing Year, Select Barisal from Board Option and Input Your Roll and Registration Number. Finally Input the Security Key and Press Submit Button.

In Results Publishing Day there are Lots of Traffic. For Number of Traffic you May Face Some difficulty to Search Your SSC Exam Result from Common Platform. So It is better to Search Your SSC Exam Result for Chittagong Education Board from Chittagong Education Board Official Website. From Chittagong Education Board You May Download your Details Marks sheet if there are available the Results with Marks! To Search Your SSC Exam Result of Chittagong Education Board Just Visit http://www.bise-ctg.gov.bd/result/ssc and Check Your Result. There is Another Option to Search Your SSC Result easily and comfortably from eboardresults.com.
If you want to Search or Download your SSC Result without any Hassle you can pick another option. There is Number of Alternative Option to Quick Access SSC Exam Result for Chittagong Education Board. One of the Alternative Option for SSC and Dakhil Exam Result is http://eboardresults.com.bd. You May Visit www.edcuationbaordresults.net for Lots of Alternative Website and Method to Search SSC and Dakhil Exam Result 2018 in a Fasted Way.

If you are still Facing Problem to Search Your Result from website you can Search your SSC Result for Chittagong Education Board by Mobile Phone SMS System. To Search SSC Result by Mobile Phone SMS you May Send a Single SMS! Just Follow the Instruction and Collect your Results.

SSC<space>CHI<space>Roll Number<space>Passing Year and Send to 16222.
Example: SSC CHI 678901 2018 and Send to 16222.

If you are Determine to Search Your SSC Result from Website you May Follow some another alternative Website those are really cool! To Search Junior School Certificate Results you May visit www.allresult.net and http://examresult24.com also.
0

৭৭.৭৭% পাস করা, এটাও কিন্তু কম কথা না: প্রধানমন্ত্রী


রোববার গণভবনে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, “আগামীতে এটা আরও বৃদ্ধি পাবে, সেটা আমি আশা করি।”
গতবার এসএসসি ও সমমানের পরীক্ষায় যেখানে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, এবার তা কমে এসেছে ৭৭ দশমিক ৭৭ শতাংশে। পাসের এই হার গত ৯ বছরের মধ্যে সবচেয়ে কম।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে এবারের ফলাফলের অনুলিপি বুঝে নিয়ে প্রধানমন্ত্রী উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা পাস করতে পারেনি, তাদের হতাশ না হয়ে পড়ালেখায় মনযোগী হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, “এবার যেহেতু পরীক্ষারীর সংখ্যাও বেশি, সংখ্যার হিসাবে পাসের হার কিছুটা কম মনে হলেও সেটা খুব হতাশাজনক না, কারণ ৭৭ দশমিক ৭৭ শতাংশ পাস করা, এটাও কিন্তু কম কথা না।”
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, দশ শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন; আগের বছর ছিল ১৭ লাখ ৮২ হাজার, ৯৬২ জন।
এ বছর পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন; গতবার পাস করেছিল ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন।
ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বরিশাল ও বান্দরবান জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন।
বান্দরবানের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উন্নয়নের জন্য শান্তি, নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, “সমগ্র বাংলাদেশে শান্তি, নিরাপত্তা ও একটা স্বস্তিমূলক পরিবেশ আমাদের দরকার। জাতির পিতা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। এই দেশটাকে গড়ে তুলতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়। ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে।
“সবার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। এখানে কে পাহাড়ি, কে বাঙালি সেটা বড় কথা না। মানুষ মানুষই। মানুষকে মানুষ হিসেবেই দেখতে হবে।”
সবারই মৌলিক অধিকার আছে এবং সে অধিকার পূরণ করতে হবে বলে জোর দেন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, “ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ আমরা তখনই গড়তে পারব যখন দেশের শতভাগ মানুষ শিক্ষিত হবে। শিক্ষা এমন একটা জিনিস যেটা কখনও কেউ কেড়ে নিতে পারে না।”
তিনি ছাত্রছাত্রীদের সবাইকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং লেখাপড়ার যথাযথ পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার তার সবই সরকার করছে বলে জানান।
শেখ হাসিনা বলেন, “আমাদের ভবিষ্যত প্রজন্ম সুশিক্ষিত হবে, দেশের কর্ণধার হবে সেটাই কামনা। তারা যেন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটাই আমরা চাই।”
0

77.77% of examinees pass SSC, equivalent exams


0

copyright © . all rights reserved. designed by Color and Code

grid layout coding by helpblogger.com